চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

চকরিয়া কক্সবাজার রেললাইনের  বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন রেল মন্ত্রী

চকরিয়া প্রতিনিধি :    |    ০৪:৩৩ পিএম, ২০২০-০৯-১৩

চকরিয়া কক্সবাজার রেললাইনের  বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন রেল মন্ত্রী

কক্সবাজারের চকরিয়া উপজেলার নির্মাণাধীন রেললাইনের বিভিন্ন পয়েন্ট পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, রেলপথ নির্মাণ প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনষ্ট্রাকশন এন্ড কম্পানির ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান ভূঁইয়া মানিক, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী এবং চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল। এছাড়াও পরিদর্শনকালে রেললাইন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা, এলাকার জনপ্রতিনিধি এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য জাফর আলম বলেন, ‘পালাকাটা, সাহারবিল থেকে পহরচাঁদা পর্যন্ত রেলপথ নির্মাণকাজের বর্তমান প্রেক্ষাপট পরিদর্শনকালে মন্ত্রী মহোদয়ের নজরে আনা হয়। এসব এলাকায় রেললাইনের কারণে যাতে অদুর ভবিষ্যতে কোনধরণের সমস্যা তৈরী না হয় সেইজন্য প্রয়োজন অনুপাতে ব্রিজ ও কালভার্ট নির্মাণ করতে হবে বলেও মন্ত্রীকে জানানো হয়। কারণ রেললাইন সংলগ্ন এলাকায় প্রয়োজন অনুপাতে ব্রিজ ও কালভার্ট নির্মাণ  না করায় বর্ষামৌসুমে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিশাল এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাতে বেড়েছে জনদুর্ভোগ। এ সময় রেলমন্ত্রী সুজন সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
এর আগে শুক্রবার বিকেলে কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে হিলটপ সার্কিট হাউজ সম্মেলন কে আয়োজিত দোহাজারি-কক্সবাজার ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসার। এ সময় প্রকল্প সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন।
এ সময় রেলমন্ত্রী সুজন বলেছেন, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদানের কাজ প্রায় শেষপর্যায়ে। সামান্য জটিলতা কাটিয়ে বাকীদেরও ক্ষতিপূরণ দেওয়া হবে শিগগিরই। এজন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যথাসময়ে কাজ শেষ হলে ২০২২ সালের জুন মাসের মধ্যে সরাসরি ঢাকা-কক্সবাজার রেল চলাচল শুরু হবে। এই রেলপথ নির্মাণ শেষ হলে পাল্টে যাবে কক্সবাজারের চিত্র। যোগাযোগ ব্যবস্থায় আসবে আমূল পরিবর্তন। এই লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার।

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর